চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রতি শনিবার বেলা ১১ টা থেকে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত দেড় ঘন্টা করে বিআরএফ ইয়ুথ ক্লাবের সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত হয়। পাঠচক্রে নির্দিষ্ট বই বা টপিক নিয়ে আলোচনা করা হয়। সদস্যরা আমাদের পাঠাগার থেকে বিনামূল্যে বই নিয়ে পড়তে পারেন। প্রতি পাঠচক্র শেষে থ্যালাসেমিয়া ও রক্তদান বিষয়ে আলাদা আলোচনা থাকে। ক্লাবের অন্যান্য কার্যক্রম বিষয়েও রিভিউ করা হয় এখানে। আমাদের অন্যান্য কার্যক্রম সম্পর্কে জানতে পারেন লিঙ্ক থেকে।

শনিবার (২৬ অক্টোবর ২০২৪) বেলা ১১ টা। আমরা ঠিকঠাক সময়ে উপস্থিত। প্রায় সব ডিপার্টমেন্টেই পরীক্ষা চলতেছে বা শীঘ্রই শুরু হতে যাচ্ছে। কিন্তু, আমাদের কথা ছিলো যে, বিয়ে হোক, ঝড় হোক, বৃষ্টি হোক, রোদ হোক, শীত হোক, মহামারি হোক, যু*দ্ধ হোক, প্রেম হোক, পরীক্ষা হোক…. আমরা প্রতি শনিবার সাপ্তাহিক পাঠচক্র মিস করবো না, ইনশাআল্লাহ।

পরীক্ষার অযুহাতে অনেকেই আসেনি এই সপ্তাহে। মানে পরীক্ষার নাম দিয়ে রুমে বসে ফোন টিপতেছিলো আরকি। এইসবের মাঝেও ১২ জন পাঠচক্রে অংশগ্রহণ করেছেন, আলহামদুলিল্লাহ। এবারের পাঠচক্রে আমাদের সাথে কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ ভাই এবং বিশিষ্ট কবি ফয়সাল মুহাম্মদ ভাই সাক্ষাৎ করেছেন৷ তাদেরকে জানালাম আমাদের বিষয়ে।

পাঠচক্র শেষে বিআরএফ ইয়ুথ ক্লাবের পরামর্শে জুনিয়র মেম্বার মোঃ জি*হাদকে একটা চায়ের স্টল দিয়ে দিলাম আমরা। আমরা চাই আমাদের সদস্যরা অল্প থেকেই শুরু করুক। বালি কণা দিয়ে মরুভূমি আর বৃষ্টির ফোঁটা দিয়ে সমুদ্র বানানোর স্বপ্ন আমাদের।

আর হ্যাঁ, আমাদের পাঠচক্র উন্মুক্ত। আপনিও অংশ নিতে পারেন চাইলে। নেক্সট পাঠচক্রে (২ নভেম্বর ২০২৪) দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক স্যার থাকবেন, ইনশাআল্লাহ। এই সপ্তাহের টপিক “র*ক্তদানের ফিলোসফি”। সময়, লোকেশন প্রতি সপ্তাহে সেইম থাকবে৷ আমরা থাকছি, আপনি আসছেন তো? ইনশাআল্লাহ।

পাঠচক্র নং: ৬, উপস্থিত: ১২ জন

চবি শাখার ফেসবুক গ্রুপে নিয়মিত আপডেট পাবেন, ইনশাআল্লাহ।

https://www.facebook.com/groups/brfyouth.cu

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *