- সংগঠনের নাম:বিআরএফ ইয়ুথ ক্লাব
- স্লোগান:তারুণ্যের সাথে পরিবর্তনের প্রতিশ্রুতি
- লক্ষ্য:হতাশামুক্ত তারুণ্য দীপ্ত পৃথিবী গড়ার প্রত্যয়কে জাগ্রত করা।
- উদ্দেশ্য:মাদক, হতাশা ও অদক্ষতা মুক্ত আদর্শ ও সুন্দর পৃথিবী গঠনে কাজ করা।
- সংগঠনের ধরন: একটি অরাজনৈতিক শিক্ষা ও সেবামূলক সামাজিক সংগঠন।
- অধিভুক্তি:প্যারেন্ট অর্গানাইজেশন বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (সংক্ষেপে বিআরএফ) ২০১৬ সাল থেকে গবেষণা ও সেবা কার্যক্রম পরিচালনা করে আসছে।
- নিয়মিত কার্যক্রম
১. পাঠাগার ও পাঠচক্র
২. রক্তদান ও রোগীদের সেবা
৩. ক্লিনআপ ও ক্লাইমেট পলিসি
৪. সেল্ফ ডেভেলপমেন্ট ও রিসার্চ
বিআরএফ ইয়ুথ ক্লাব তারুণ্যের সাথে পরিবর্তনের প্রতিশ্রুতি নিয়ে আর্তমানবতার সেবা ও আদর্শ দেশপ্রেমিক গঠনে বদ্ধপরিকর একটি যুব সংগঠন। বিআরএফ ইয়ুথ ক্লাব শুধু একটি ক্লাব নয়। এটি একটি চিন্তার বিপ্লব। এখানে আমরা শুধু কাজ করি না। আমরা ভাবি, বিশ্লেষণ করি, সমাধান তৈরি করি। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সমস্যাগুলো সাময়িক সহানুভূতিতে নয়, দরকার গবেষণা-ভিত্তিক সমাধান। তাই আমাদের প্রতিটি কার্যক্রম রক্তদান, বৃক্ষরোপণ, প্যালিয়েটিভ কেয়ার, দুর্যোগ সহায়তা সবকিছুই পরিচালিত হয় গবেষকের দৃষ্টিভঙ্গিতে।
বিআরএফ ইয়ুথ ক্লাবের সদস্য হওয়ার নিয়মাবলি:
ছয়টি ধাপ পূরণ করে বিআরএফ ইয়ুথ ক্লাবের সদস্যপদ লাভ করা যাবে।
১. সদস্য ফরম পূরণ:বিআরএফ ইয়ুথ ক্লাবের লক্ষ্য, উদ্দেশ্য ও কর্মসূচির সাথে একমত হয়ে সদস্য ফরম পূরণ করলে তিনি প্রাথমিক সদস্য হিসেবে গণ্য হবেন।
২. পাঠচক্র:ন্যূনতম একটি পাঠচক্রে অংশগ্রহণ করতে হবে।
৩. রক্তদান:এক ব্যাগ রক্তদান করতে হবে। নিজে রক্তদানে সক্ষম না হলে একজন রক্তদাতা সংগ্রহ করে দিতে হবে।
৪. পরিবেশ: একটি বৃক্ষরোপণ করতে হবে। অথবা একটি ক্লিনআপ ইভেন্টে অংশগ্রহণ করতে হবে।
৫. ওয়ার্কশপ:বিআরএফ ইয়ুথ ক্লাব পরিচিতি, ভলেন্টিয়ারিং ও সোশ্যাল ক্যাপিটাল বিষয়ক ওয়ার্কশপে অংশগ্রহণ করতে হবে।
৬. ভাইভা: ওপরের পাঁচটি কাজ সম্পন্ন করার পর ভাইভায় অংশগ্রহণ করতে হবে। ভাইভায় উত্তীর্ণ হলে এক বছরের জন্য বিআরএফ ইয়ুথ ক্লাবের সদস্য হিসেবে মনোনীত করা হবে। সেই সাথে প্রাথমিক ভলেন্টিয়ার হিসেবে সার্টিফিকেট প্রদান করা হবে।
সদস্য হওয়ার পরে কাজ:
১. পাঠচক্র ও পাঠাগারে অংশগ্রহণ
২. রিসার্চ প্রজেক্টে কাজ করা
৩. স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রাম
৪. সেমিনার ও ওয়ার্কশপে অংশগ্রহণ
৫. থ্যালাসেমিয়া রোগীদের রক্তদান
৬. দুস্থ রোগীদের প্যালিয়েটিভ কেয়ার
৭. পথশিশু ও সুবিধাবঞ্চিতদের সেবা
৮. প্লাস্টিক দূষণ প্রতিরোধে কাজ করা
৯. ক্লাইমেট চেঞ্জ ডিজাস্টার ম্যানেজমেন্ট
১০. মাদকবিরোধী ক্যাম্পেইন
১১. ধর্মীয় ব্যক্তিত্ব ও সিনিয়রদের সাথে সম্পর্ক
১২. আত্মহত্যা ও হতাশা দূরীকরণ ক্যাম্পেইন
অ্যানুয়াল ইয়ুথ সামিট: সদস্যদের অ্যানুয়াল ইয়ুথ সামিটে অংশগ্রহণ করতে হবে। ইয়ুথ সামিটে এক বছরে সর্বোচ্চ ভূমিকা রাখা সদস্যদের ইয়ুথ অ্যাওয়ার্ড, সার্টিফিকেট ও রিসার্চ গ্রান্ট প্রদান করা হবে।
কেন বিআরএফ ইয়ুথ ক্লাব?
আপনি কি শুধু ভলান্টিয়ার হতে চান? নাকি পরিবর্তনের নেতৃত্ব দিতে চান? এখানে আপনি শুধু একজন সদস্য নন, আপনি একজন ভবিষ্যৎ গবেষক, নীতিনির্ধারক, সামাজিক উদ্যোক্তা এবং পরিবর্তনের অগ্রদূত। হতাশামুক্ত তারুণ্য দীপ্ত পৃথিবীর গড়ার প্রত্যয়ে সৃষ্টির সেবার এই যাত্রায় অংশ নিতে পারেন আপনিও। আমরা বিশ্বাস করি, একজন সচেতন তরুণই পারে একটি জাতির ভবিষ্যৎ বদলে দিতে। আপনি কি সেই তরুণ? যে শুধু দর্শক নয়, পরিবর্তনের সৈনিক হতে চায়? তাহলে আপনার জায়গা এখানে। বিআরএফ ইয়ুথ ক্লাবে।
![]()


