বিআরএফ ইয়ুথ ক্লাব তাল গাছ রোপণ কর্মসূচী ২০২৪

আলহামদুলিল্লাহ, বজ্রপাত প্রতিরোধ এবং প্রকৃতির সৌন্দর্যবর্ধনে বিআরএফ ইয়ুথ ক্লাব উদ্যোগ নিয়েছে তালবীজ রোপণ কর্মসূচী। জামালপুরে সেপ্টেম্বর ২০২৪ এ ৭০০ টি তালবীজ রোপণ করা হয়েছে।

মূল লক্ষ্য:

  • বজ্রপাতের কারনে বিশেষ করে গ্রামাঞ্চলে মৃত্যু এবং স্বাস্থ্য ঝুঁকি কমানো
  • বিপুপ্তপ্রায় বাবুই পাখির আবাসস্থাল তৈরীর মাধ্যমে তাদের সংরক্ষণ করা
  • তালগাছের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা
  • স্কুল-মাদ্রাসা কেন্দ্রিক স্বাস্থ্য এবং পরিবেশ সচেতনতার মাধ্যমে সুস্থ এবং মননশীল প্রজন্ম গড়ে তোলা
  • শিক্ষক এবং বর্ষীয়ান নাগরিকের সম্মিলিত উদোগে টেকসই বা সাস্টেইন্যাবল কমিউনিটি গড়ে তোলা

কেন তালগাছ রোপণ?

  • তালগাছ লম্বা (প্রায় ১০০ ফুট) হওয়ার কারণে ঝড়-বৃষ্টি ও বজ্রপাত থেকে মানুষ ও প্রাণীকে রক্ষা করে।
  • এটি বিভিন্ন পাখি বিশেষ করে বিলুপ্তপ্রায় বাবুই পাখীর প্রধান আশ্রয়স্থল।
  • তালগাছ ১০০ বছরের বেশি বাঁচে। এটি পর্যাপ্ত কার্বন ডাই- অক্সাইড শোষণে করে পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
  • তালগাছ থেকে কাঁচা ও পাকা ফল, কাঠ, পাতা, রস, মোম, গুড়, চিনি, সূতাসহ প্রায় ৮০১ রকমের ব্যবহারে অর্থনৈতিক গুরুত্ব রয়েছে।
  • যেকোন মাটিতে তেমন পরিচর্যা ছাড়াই তালগাছ বেড়ে উঠে। তাই রাস্তার দু’পাশের পতিত জমি, অনাবাদি জমি, জমির আইল, বাড়ির আশপাশের পতিত জমিতে তালগাছ রোপণ করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *