পাঠ্যপুস্তকে ইসলামোফোবিক এবং মূল্যবোধ বিরোধী কনটেন্ট যোগ করার প্রতিবাদে সচেতন নাগরিক ও আলেম সমাজের মাঝে ঐক্যবদ্ধ এক যোগাযোগের সূচনা হয়। সচেতন এই আলেমগণের উদ্যোগে ১২ এপ্রিল ২০২৫ ঢাকা সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের ব্যানারে মার্চ ফর গাজা অনুষ্ঠিত হয়।

৫ আগস্ট ২০২৪ এরপর দেশের সর্ববৃহৎ এই সমাবেশে দলমত নির্বিশেষে সকলেই অংশ নেন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায় এই আয়োজনে। অনুষ্ঠান থেকে পশ্চিমাদের প্রত্যক্ষ মদদে ইসরাইলি বাহিনী কর্তৃক ফিলিস্তিনে চলমান গণহত্যার প্রতিবাদ জানানো হয়।ফিলিস্তিন

মার্চ ফর গাজার স্টেজে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন। ম্যানেজমেন্ট টিমে বিআরএফ ইয়ুথ ক্লাবের সভাপতি সৈয়ব আহমেদ সিয়াম এর সাথে অন্যান্য ভলেন্টিয়াররা কাজ করেছেন।

বিআরএফ ইয়ুথ ক্লাবের ভলেন্টিয়াররা স্টেজের সামনে শৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মেহমানদের খেদমতে কাজ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *