ঈদের দিন চট্টগ্রামের হাসপাতালে রোগীদের মাঝে মিষ্টান্ন বিতরণ

হাসপাতালে ভর্তি রোগীরা এই ঈদের দিনেও আনন্দ থেকে বঞ্চিত থাকেন। ঈদের আনন্দ ছড়িয়ে দিতে চট্টগ্রামে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে তরুণদের সেবামূলক সামাজিক সংগঠন বিআরএফ ইয়ুথ ক্লাব।

রোববার (২১ মার্চ) ঈদের দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিআরএফ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে তরুণরা রোগীদের মিষ্টান্ন উপহার দেন এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিআরএফ ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আবদুল্লাহ বলেন, ‘অনেক রোগী ঈদেও বাড়ি যেতে পারেননি। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এ রকম প্রায় অর্ধশত রোগীর কাছে মিষ্টান্ন পৌঁছে দিয়েছি ও ঈদের শুভেচ্ছা বিনিময় করেছি। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই আমাদের এই ছোট্ট আয়োজনথ্যালাসেমিয়া, ক্যানসার ও দুরারোগ্য রোগীদের সেবায় কাজ করতে আমাদের বেশ কিছু পরিকল্পনা রয়েছে।’

ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশের অধ্যাপক ড. মোহাম্মদ সরোয়ার হোসেন বলেন, ‘ঈদের খুশির আমেজ সবার মাঝেই থাকা উচিত। তরুণরা ঈদ আনন্দের মাঝেও হাসপাতালের রোগীদের ভুলে যাননি, এটা খুবই প্রশংসনীয় বিষয়। আশা করি, বিআরএফ ইয়ুথ ক্লাব রোগীদের সেবায় এভাবেই পাশে থাকবে।’

উল্লেখ্য, বিআরএফ ইয়ুথ ক্লাব শিক্ষার্থীদের অংশগ্রহণে রক্তদান, জনস্বাস্থ্য সচেতনতা, পরিবেশ রক্ষা, পাঠচক্র, সেবামূলক ও গবেষণাভিত্তিক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে থাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *