ঈদ মানে আনন্দ। ঈদ মুসলিমদের হাজার বছরের ঐতিহ্য। ঈদ একই সাথে সংস্কৃতি ও ইবাদতের অংশ। সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের খুশি বাড়াতে উপহার বিনিময় করছে বিআরএফ ইয়ুথ ক্লাব।
রবিবার (৩০ মার্চ ২০২৫) নওগাঁ ও জামালপুরে ঘুরে ঘুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের বাজার উপহার দেয় বিআরএফ ইয়ুথ ক্লাব।
জামালপুরে পোলাও চাল, সয়াবিন, চিনি, সেমাই, পেঁয়াজ ও আলুর প্যাকেজ দুস্থ পরিবারের ঘরে ঘরে গিয়ে বিতরণ করা হয়।
নওগাঁয় “এই রিজিক আপনারই, আমরা শুধু পৌঁছে দিচ্ছি।” লেখা ব্যাগে করে সেমাই, চিনি, দুধ, বিরিয়ানির চাল ও তেল পৌঁছে দেওয়া হয় ঘরে ঘরে।
জামালপুরে সমন্বয় করেন মুফতি আবু জোবায়ের। নওগাঁতে সমন্বয় করেন রিজভী আহম্মেদ রিজোয়ান।
বিআরএফ ইয়ুথ ক্লাব, নওগাঁর আহবায়ক রিজভী আহম্মেদ রিজোয়ান জানান, “আমরা নওগাঁ ও জামালপুরে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের বাজার উপহার হিসেবে বিতরণ করেছি। সকলের ঈদ আরো সুন্দর কাটুক। আমরা তরুণরা সমাজের দুঃখ ও আনন্দের অংশীদার হতে চাই।”
উল্লেখ্য, বিআরএফ ইয়ুথ ক্লাব একটি সেবামূলক সামাজিক সংগঠন। কাজ করছে শিক্ষা, সেবা, সাহিত্য ও তারুণ্যের ইতিবাচক বিকাশে।


