বিআরএফ ইয়ুথ ক্লাব – চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয় (চুয়েট) শাখার উদ্যোগে বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ ও উপহার সামগ্রী বিতরণ করেছে।

রোববার (২০ সেপ্টেম্বর) দিনব্যাপী চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন অঞ্চল ঘুরে বন্যার্ত ক্ষতিগ্রস্ত সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে মানবিক সহায়তা প্রদান করা হয়।

চুয়েটের ইউআরপি বিভাগের শিক্ষার্থী ও বিআরএফ ইয়ুথ ক্লাব অব চুয়েটের আহ্বায়ক সুলতান শাহরিয়া শাফি বলেন, ‘সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের মানুষ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান থেকে এসব মানুষের পাশে দাঁড়ানো হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা চুয়েট শিক্ষার্থীরাও বিআরএফ ইয়ুথ ক্লাবের মাধ্যমে আমাদের সীমিত সামর্থ্য থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে নগদ আর্থিক সহায়তা প্রদান করেছি।’

তিনি বলেন, ‘বিআরএফ ইয়ুথ ক্লাব চুয়েট শিক্ষার্থীদের নিয়ে শিক্ষা, পরিবেশ ও জনস্বাস্থ্য বিষয়ে কাজ করছে। ভবিষ্যতে আমরা আমাদের কাজকে আরও বেগবান করবে, ইনশাআল্লাহ।’স্থানীয় তরুণ সাজরুল ইসলাম বলেন, ‘বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত অনেক পরিবারই কোনো প্রকার ত্রাণ সহায়তা পাননি। চুয়েটের বিআরএফ ইয়ুথ ক্লাব আমাদের এলাকায় ১৮টি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে। তাদের এই উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা জানাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *