প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের রোগীদের মাঝে শীতবস্ত্র বিতরণ

বিআরএফের উদ্যোগে জানুয়ারি মাসব্যাপী জামালপুর জেলার মেলান্দহ থানার ঘোষের পাড়া ইউনিয়নে পরিচালিত প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের আওতাভুক্ত রোগীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।

এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের উপদেষ্টা জামিয়া সাজেদা আজিজিয়া মাদরাসার মুহতামিম মাওলানা ইউনুছ আলী সাহেব, বেলতৈল দাখিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা রাকিবুল ইসলাম সাহেব, বিআরএফ ইয়ুথ ক্লাবের সাধারণ সম্পাদক মুফতি আবু জোবায়ের, প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের দায়িত্বশীল মো. সোহেল রানা এবং স্বেচ্ছাসেবক ইসহাক ও সুমন।

উল্লেখ্য, এর আগেও প্যালিয়েটিভ কেয়ার প্রকল্পের মাধ্যমে রোগীদের মাঝে হুইলচেয়ার ও টয়লেট চেয়ার বিতরণ করা হয়েছে। এই প্রকল্পে দেশ-বিদেশে অবস্থানরত অনেক শুভানুধ্যায়ী নিয়মিতভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাঁদের সকলের সহযোগিতাকে কবুল করুন এবং উত্তম প্রতিদান দান করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *