চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্রিয়াশীল ক্লাবসমূহের সাথে চাকসুর মতবিনিময়ে বিআরএফ ইয়ুথ ক্লাবের অংশগ্রহণ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) বিশ্ববিদ্যালয়ের ৩৪টি ক্রিয়াশীল ক্লাবের প্রতিনিধিদের নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করে। ক্লাবসমূহের চলমান কার্যক্রম, সমন্বয় বৃদ্ধি, সমস্যা সমাধান এবং ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্রসমূহ পর্যালোচনাই ছিল এ সভার মূল উদ্দেশ্য।

মতবিনিময় সভায় বিআরএফ ইয়ুথ ক্লাবের স্বেচ্ছাসেবীদের মধ্যে উপস্থিত ছিলেন এম নিয়াজ মাখদুম, আজিজুর রহমান আব্দুল্লাহ এবং সৈয়ব আহমেদ সিয়াম।

বিআরএফ ইয়ুথ ক্লাব, চবিয়ান পাঠচক্র, আমার দেশ পাঠকমেলা, চবিয়ান দ্বীনি পরিবার, ইনকিলাব মঞ্চ, তেপান্তর সাহিত্য সভা, ভয়েজ অব স্টুডেন্টস সহ ৩৪টি ক্রিয়াশীল সংগঠন এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করে। #BRFYouth


