মূল্যবোধের আলোয় টেকসই সমাজ গঠনের উদ্যোগ
(Value-based Sustainable Society Initiative)
মিশন
প্রতিটি মানুষকে শিক্ষিত, সুস্থ এবং পরিবেশ সচেতন করে মূল্যবোধ-ভিত্তিক, একটি বাস্তবসম্মত সমাজ গড়ে তোলা। এই সমাজ সহযোগিতা ও সহমর্মিতার শক্তিতে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই উন্নয়ন ও কল্যাণের পথ নিশ্চিত করবে, ইনশাআল্লাহ।
দীর্ঘমেয়াদী পরিকল্পনা
১. মূল্যবোধ-ভিত্তিক মানসম্পন্ন শিক্ষা
ক. পরিবার-অংশগ্রহণমূলক প্রাথমিক শিক্ষা এবং পরবর্তীতে তা মাধ্যমিক স্কুলে রূপান্তর
• i. নূরানী কারিকুলামে প্রি-স্কুল কার্যক্রম
• ii. শিক্ষার্থীদের আবেগ, নৈতিকতা ও মানসিক বিকাশে প্রধান্য
• iii. টেকসই পরিবার গঠনে মা’দের জন্য ট্রেইনিং ও কাউন্সেলিং
খ. কওমি মাদ্রাসার সক্ষমতা বৃদ্ধি
• i.লিডারশীপ স্কিল এবং নাগরিক সচেনতায় দক্ষ হিসেবে গড়ে তোলা
• ii. কমিউনিটি-ভিত্তিক কাজের দক্ষতা অর্জনে ট্রেইনিং
• iii. দক্ষতা বাড়াতে সম্পূরক পাঠ্যক্রম প্রণয়ন ও গবেষণা
২. কমিউনিটি-ভিত্তিক হেলথ এন্ড ওয়েলবিং
ক. প্যালিয়েটিভ কেয়ার কার্যক্রম
আমাদের সমাজের একটি নির্মম বাস্তবতা হলো, যে মানুষটি একসময় সুস্থ ও কর্মক্ষম অবস্থায় পরিবার ও সমাজের জন্য অবদান রেখেছেন, তিনি যদি বার্ধক্যজনিত বা দূরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বিছানায় পড়ে যান, তখন ধীরে ধীরে সমাজ তাঁকে ভুলে যেতে শুরু করে—এমনকি পরিবারেও হয়ে উঠতে পারেন অবহেলিত ও অপাংক্তেয়। মূল্যবোধের আলোকে বায়োমেডিকেল রিসার্চ ফাউন্ডেশন (BRF) কর্তৃক পরিচালিত কমিউনিটি ভিত্তিক প্যালিয়েটিভ কেয়ার কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণ করে নিজস্ব কমিউনিটিকে সমৃদ্ধ করা।
• i. অসুস্থ ও বয়স্ক মানুষের পাশে দাঁড়ানো
• ii. তরুণ-তরুণীদের স্বেচ্ছাসেবক হিসেবে প্রশিক্ষণ
খ. স্কুল হেলথ প্রোগ্রাম
• i.স্ক্রিন আসক্তি, শারীরিক কার্যকলাপ, পর্যাপ্ত ঘুম নিয়ে সচেতনতা
• ii. সুস্থ জীবনযাপনে অভ্যস্ত হতে মডেল তৈরি এবং বাস্তবায়ন
গ. মসজিদ-ভিত্তিক প্রতিরোধযোগ্য রোগের সচেতনতা কার্যক্রম
ঘ. কমিউনিটি ভিত্তিক ‘মোবাইল ব্লাড ব্যাংক’
৩. মসজিদ-ভিত্তিক পরিবেশ সচেতনতা
ক. প্লাস্টিকদূষণ প্রতিরোধ কার্যক্রম
খ. খাদ্য ভেজাল খাদ্য সচেতনতা
গ. বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান
প্রকল্পের কারেন্ট অ্যাসেট
•জামালপুর জেলা শহরে ২০ শতাংশ জমি।
• প্যারেন্টিং নিয়ে বই প্রকাশ এবং কমিউনিটি ভিত্তিক জনস্বাস্থ্য গবেষণার অভিজ্ঞতা।
প্রকল্পের কার্যক্রম শুরু
২০২৫ জানুয়ারি থেকে প্রি-স্কুল দিয়ে যাত্রা শুরু, ইনশাআল্লাহ।
আপনি যেভাবে যুক্ত হতে পারেন
(সাদাকায়ে জারিয়া প্রকল্পে অংশগ্রহণ)
ট্রাস্টি বোর্ডের সদস্য
•দিকনির্দেশনা ও নীতিনির্ধারণে ভূমিকা রাখুন।
• স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সক্রিয় অংশগ্রহণ করুন।
• শিক্ষা, স্বাস্থ্য ও পরিবেশভিত্তিক উদ্যোগগুলোতে নেতৃত্ব দিন।
কর্পোরেট স্পন্সর
•আপনার প্রতিষ্ঠানের সিএসআর কার্যক্রমকে অর্থবহ করে তুলুন।
• গোল্ড, সিলভার, ব্রোঞ্জ স্পন্সরশিপ।
• সামাজিক দায়িত্বশীলতার মাধ্যমে ব্র্যান্ড ভ্যালু গড়ে তুলুন।
ব্যক্তিগত বিনিয়োগ
•অর্থ, জমি, বই, চিকিৎসা সরঞ্জাম বা গাছের চারা দিয়ে অবদান রাখতে পারেন।
• অনলাইন মাধ্যমে সহজ ডোনেশন সিস্টেমের অংশগ্রহন করুন।
• প্রিয়জনের স্মরণে “স্মারক অবদান” হিসেবে কোন প্রকল্পকে সহযোগিতা করা।
আপনার অংশগ্রহণ শুধু একটি প্রকল্প নয়, বরং আগামী প্রজন্মের জন্য স্থায়ী কল্যাণ ও সাদাকায়ে জারিয়া কাজের আলোকবর্তিকা।

